হোমনায় মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলায় মাদক সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় এলাকাবাসীর সঙ্গে অসদাচরণের দায়ে দুই যুবককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) উপজেলার নিলখী ইউনিয়নের নিলখী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের।

Post Inside

দণ্ডপ্রাপ্তরা হলেন, হৃদয় (২২), পিতা: শাহীন এবং সোহেল (৩৩) পিতা: এবাদুল্লা। উভয়ের বাড়ি উপজেলার নিলখী গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তারা মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও জনসাধারণের সঙ্গে বিরক্তিকর আচরণ করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!