
সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় অনলাইন পোর্টাল সাফা নিউজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৬ মার্চ) পৌর সুপার মার্কেটের ভিআইপি হলরুমে অনলাইন নিউজ পোর্টাল সাফা নিউজ-এর প্রকাশক ও সম্পাদক মনিরুজ্জামান এ ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাফা নিউজের সম্পাদক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।
বক্তব্য রাখেন,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন।
এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদ মাধ্যম সমাজের দর্পণ আর সাংবাদিকগন সমাজের বিবেক । সাংবাদিকরা বস্তনিষ্ঠু সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ বিনির্মানে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জাননো হয়।
এ ছাড়া হোমনা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান, প্রভাষক মো. হুমায়ুন কবির, ইকবাল হোসেন সজিব, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আইয়ুব আলী মো. রাহিদ হাসান দাদন, মো. শাহজাহান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাংবাদিক মো. হুমায়ুন কবির, সাপ্তাহিক হোমনার কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও মানবিক সংগঠন“হাড়ির খোঁজে বাড়ি”এর পরিচালক আবদুস সালাম ভূঁইয়া, সহকারী শিক্ষক মো. শামসুদ্দিন খান দুলাল, মো. মনিরুজ্জামান, মো.বোরহান উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ছারসীনা দরবার শরীফের ভক্ত ও খাদেম মো. রাজু আহম্মেদ রাজু।