হোমনায় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলনের সংবাদ দৈনিক রুপসী বাংলা পত্রিকায় প্রকাশের পর দুইটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভরা এলাকায় অভিযান চালিয়ে দুইটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করেন হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. মিজানুর রহমান ।

Post Inside

এ বিষয়ে তিনি কুমিল্লা নিউজকে জানান, স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে কৃষিজমি থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এতে আশপাশের ফসলি জমিতে ভাঙন দেখা দেয়। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদি জব্দ করা হয়। এ সময় ড্রেজার মালিক কে পাওয়া যায়নি। এমন অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!