হোমনা ডাকাতি করতে গিয়ে জনতার হাতে এক ডাকাত আটক

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামে ডাকাতি করার সময় হেলাল নামের এক ডাকাতকে আটক করে গ্রামবাসী। আটকৃত হেলাল ডাকাত একই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মরহুম শাহজান মাস্টারের ছেলে।

চান্দেরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গত কয়েকদিন যাবৎ একাধিক চুরি ও ডাকাতির ঘটনার কথা শোনা যায়। গতরাতেও ইউনিয়নের শহীদনগর গ্রামের সেন্টু মিয়ার বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতি করে। এরপর শোভারামপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে গ্রামবাসী টের পেয়ে মসজিদে মাইকিং করে সকলে একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করে।

Post Inside

এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালানোর পথে একই ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামবাসী হেলাল নামের এই ডাকাতকে ধরতে সক্ষম হয়। বাকি ডাকাতেরা পালিয়ে যায়। এলাকাবাসী আটক হেলালকে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এলাকাবাসীর নিরাপত্তা জোরদারের পাশাপাশি ডাকাতদের গডফাদারদের চিহ্নিত করে গ্রেফতার করার মাধ্যমে অত্র এলাকা তথা হোমনা উপজেলা থেকে ডাকাতদের নির্মূল করার জন্য হোমনা উপজেলা প্রশাসনের নিকট জোর দাবী ও অনুরোধ রইলো।

আরো পড়ুন
error: Content is protected !!