কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান মাদকসহ যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা এলাকা থেকে ফেন্সিডিল, ক্যান বিয়ার এবং বিদেশী মদসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন বাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে প্রাইভেটকারে ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১৬১ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার এবং ৭৮ বোতল বিদেশী মদসহ বিক্রম চন্দ্র দাস (২৭) নামে এক মাদক কারবারীকে আটক করে। আটককৃত বিক্রম চন্দ্র দাস কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর গ্রামের দাগন চন্দ্র দাসের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, বিয়ার এবং বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে জেলার সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!