কুমিল্লায় গাঁজাসহ যুবক আটক

নেকবর হোসেন।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল সোমবার রাতে জেলার সদর দক্ষিণ থানার কোর্টবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ মনির হোসেন (২২) নামে এক মাদক কারবারীকে আটক করে। আটককৃত মনির হোসেন সদর দক্ষিণ মডেল থানার ভাটপাড়া গ্রামের জাকির হোসেন এর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!