বুড়িচংয়ে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ এক মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে প্রাইভেটকারে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি ৫শত গ্রাম গাঁজাসহ এক মাদককাবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা’র কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার ভোর রাতে র‌্যাবের একটি দল জেলার বুড়িচং থানার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে প্রাইভেটকারের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি ৫শত গ্রাম গাঁজাসহ মোঃ ইকবাল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত ইকবাল নারায়নগঞ্জ জেলার সিদ্দীরগঞ্জ থানার পাইনাদি পূর্ব পাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাব।

আরো পড়ুন
error: Content is protected !!