মুরাদনগরে গাঁজাসহ যুবক আটক

মনির খাঁন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি‌।
কুমিল্লার মুরাদনগরে দেড়কেজি গাঁজাসহ জুয়েল বাহার (২৪) নামে এক যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক জুয়েল বাহার উপজেলার পাকদেওড়া গ্রামের হিরন বাহারের ছেলে।

পুলিশ জানায়, শ্রীকাইল টু রামচন্দ্রপুর রোডে গাঁজা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই কৃষ্ণ মোহন দেবনাথ ও এসআই জাহাঙ্গীর আলম সহ একদল পুলিশ চন্দনাইল গ্রামে অভিযান চালায়। এসময় চন্দনাইল গ্রামের ঈদগাহের পাঁকা রাস্তার উপর থেকে জুয়েল বাহার নামে গাঁজাসহ একজন যুবককে আটক করা হয়। তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে স্কসটিপে মোড়ানো অবস্থায় দেড়কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Post Inside

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেড়কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর কারাগারে প্রেরন করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!