কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক আহত

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় দুষ্কৃতিকারীদের ছোড়া পাথরের আঘাতে তেলবাহী ট্যাংকার ট্রেনের চালক আহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে সিলেট-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লার ময়নামতি রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা স্টেশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন সিরাজী জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী তেলবাহী ট্যাংকার ট্রেনে দুষ্কৃতিকারীরা পাথর ছোড়ে। এতে মনোয়ার হোসেন নামের ওই ট্রেনের চালক আহত হয়েছেন। আহত অবস্থায় তিনি লালমাই স্টেশন নেমে সহকারীদের সাহায্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার চট্টগ্রামের উদ্দেশে চলে যান।

Post Inside

তিনি আরও বলেন, আমরা গিয়ে পৌঁছানোর আগেই তিনি চলে যান। ঘটনার পরই আমরা আশপাশের সব এলাকায় গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করেছি, যেন এমন ঘটনা আর না ঘটে। এ ছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বের করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!