কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে ট্রাক্টর, নিহত ৩

নিউজ ডেস্ক।।
কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই গাড়ি উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (০৯ এপ্রিল) ভোর পৌনে ৬টায় উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাকচালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)।

Post Inside

বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম। তিনি বলেন, ভোরে ভাটায় ইট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যায়।

আরো পড়ুন
error: Content is protected !!