বরুড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরাফাত হোসেন, বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বরুড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন মজুমদার এর সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ৪ জানুয়ারী বিকাল ৩ টায় অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বরুড়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ লিপন খন্দকার।

এই সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, বরুড়া পৌরসভার আহ্বায়ক মোঃ আব্দুর রশিদ, সাবেক জেলা পরিষদের সদস্য সোহেল সামাদ, সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহিনুর হোসেন শাহিন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বরুড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত দলীয় নৌকা মার্কা মেয়র পদপ্রার্থী মোঃ বকতার হোসেন (বখতিয়ার) সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Post Inside
আরো পড়ুন
error: Content is protected !!