কুমিল্লায় র‌্যাবের পৃথক দুটি অভিযানে ৮০ কেজি গাঁজাসহ আটক ২

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং ও সদর দক্ষিন থানা এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মোঃ হৃদয় আলী (২৩) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত হুদয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ৭৬ বিঘি গ্রামের কেতাবর আলীর ছেলে।

Post Inside

পৃথক আরো একটি অভিযানে বৃহস্পতিবার ভোর রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার সুয়াগাজী এলাকা থেকে মালবাহি কার্গো ট্রাকের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করে র‌্যাব।

আটককৃত মাদক কারবারী হলো- শেরপুর জেলা সদরের ঢাকলহাটি গ্রামের মৃত বাহার আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩২)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল ও বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!