নিমসার কাঁচাবাজার থেকে পিকআপ চুরি; ১৫ মিনিটের মধ্যে দুই আসামী আটক

নেকবর হোসেন।।
কুমিল্লার নিমসার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় সবজিবাজার থেকে পিকআপ চুরির মাত্র ১৫ মিনিটের মধ্যে চান্দিনায় আটক করেছে পুলিশ। এসময় সোহেল (৩০) ও রাসেল (২৪) নামে চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা এলাকা থেকে পিকআপসহ তাদেরকে আটক করা হয়। আটক সোহেল ও রাসেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর গ্রামের ইসমাইল ফকিরের ছেলে।

Post Inside

পিকআপ চালক সুমন হোসেন জানান, আমি নিমসার কাঁচাবাজারের একটি আড়ৎ থেকে মাল উঠানোর জন্য গাড়িটি পার্কিং করে আড়তে যাই। ৫ মিনিটের মধ্যে ফিরে এসে দেখি আমার গাড়ি নাই। আশপাশের লোকজনদের জিজ্ঞাসা করলে তারা জানায় কিছুক্ষণ আগে দুইজন লোক গাড়িটি নিয়ে পশ্চিমদিকে গেছে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জালাল হোসেন জানান, আমরা মহাসড়কের হাড়িখোলা এলাটায় টহলরত অবস্থায় গাড়িটির গতিবিধি সন্দেহ হলে থামানোর সংকেত দিলে সেটি অমান্য করায় আমাদের সন্দেহ আরও ঘনিভূত হয়। পরে আমরা ধাওয়া করে নূরীতলা এলাকায় আটক করার সাথে সাথে গাড়ির মালিক পিছনে এসে হাজির হয়ে আমাদের বিস্তারিত জানান।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মাদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আর কেউ আছে কিনা সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!