বরুড়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় আজ ১৪ আগস্ট সকাল ১১ টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসানের সভাপতিত্বে উপজেলা হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার মজুমদার।

Post Inside

এই সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াসিন মিয়া, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, স্টাফ নার্স সহ কর্মকর্তা কর্মচারী ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি বলেন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঠিক ব্যবস্থাপনার কারণে কোভিড ম্যানেজমেন্টে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুমিল্লা জেলায় প্রথম স্থান অধিকার করেছে। তিনি বলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাহসী মনোভাব, আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে।আগামীতেও দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সবাই একসাথে কাজ করলে যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলেও তিনি জানান। সভা শেষে নাছিমুল আলম চৌধুরী (নজরুল), এমপি স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।

আরো পড়ুন
error: Content is protected !!