কুমিল্লা-বি.বাড়িয়া রোডে নিউ সুগন্ধা সার্ভিসের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।
নতুন সাজে, সর্বাধিক যাত্রী সেবার অঙ্গীকার নিয়ে কুমিল্লা- বি.বাড়িয়া রোডে ‘নিউ সুগন্ধা সার্ভিস’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শাসনগাছা বাস টার্মিনালে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান ও শাসনগাছা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা এড. মো. আমিনুল ইসলাম টুটুল।

Post Inside

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকর সভাপতি ও দি কুমিল্লা মোটর এসোসিয়েশনের সেক্রেটারী মো. তাজুল ইসলাম। দি কুমিল্লা মটর এসোশিয়েশন পরিচালিত ‘ নিউ সুগন্ধা পরিবহন’ কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনাল থেকে ছেড়ে কোম্পানীগঞ্জ -কুটি- চৌমুহনী-বি.বাড়িয়া রোডে নিয়মিত চলাচল করবে।

দি কুমিল্লা মোটর এসোসিয়েশনের সভাপতি মো. জামিল আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব জলিশ আবদুর রব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসার কোম্পানীর প্রিন্সিপাল অফিসার বাবু সিদ্ধাত কার্তিক , একতা-সততা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইকবাল হোসেন, দি কুমিল্লা মোটর এসোসিয়েনের সহ-সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক খলিলুর রহমান, রোডস সেক্রেটারী সালাউদ্দিন বিপ্লব, হাজী সরাফত আলী, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মফিজুল ইসলাম, সহ-সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারী শহিদুর রহমান, পরিবহন শ্রমিক ইউনিয়ন শাসনগছা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সেক্রেটারী আনিসুর রহমান টিটু প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!