কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলো- ওই এলাকার রেজাউল করিমের মেয়ে ফাতিমা আক্তার (৩) ও বুলবুল আহমেদের ছেলে নওশাদ আহমেদ (২)।

Post Inside

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির কাছে একটি পুকুর পাড়ে খেলছিল ফাতিমা ও নওশাদ। এ সময় সবার অজান্তে তারা পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পাওয়ায় পুকুরে জাল ফেললে লাশ ভেসে উঠে।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!