চৌদ্দগ্রামে পাইপগানসহ বিদ্যালয়ের দপ্তরী আটক

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পাইপগানসহ এনামুল হক (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত এনামুল হক উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ও গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষ্টোর রুমে তল্লাশি চালিয়ে একটি পাইপগান উদ্ধার করে। এ সময় বিদ্যালয়ের দপ্তরী এনামুল হককে আটক করা হয়।

Post Inside

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী এনামুল হককে পাইপগানসহ গ্রেফতার করা হয়। ঐ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলো। পরে থানায় আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!