চৌদ্দগ্রামে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

মনোয়ার হোসেন।।
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার (৫ অক্টোবর) সকালে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন এবং সমবায় বিভাগের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি শেষে আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

Post Inside

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান। উপজেলা সমবায় কর্মকর্তা ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, এ সময় বক্তব্য রাখেন সহকারী পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, সমবায় সমিতির সংগঠক মুমিনুল হক, ইব্রাহিম আলম প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!