বরুড়ায় ২ ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

বরুড়া প্রতিনিধিঃ
দেশের পাঁচটি পৌরসভা এবং ৫১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।রোববার (২৭ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিন বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

Post Inside

এই দিকে কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ও ভাউকসার ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন শাকপুর ইউনিয়ন দেলোয়ার হোসেন, ভাউকসার আহমেদ জামান মাসুদ।আগামী ২৯ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন
error: Content is protected !!