মুরাদনগরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মনির খাঁন।।
নানা আয়োজনে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তলণ, শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সভাপতি মু.রুহুল আমিন।

Post Inside

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাছান চিনু, উত্তর জেলা কৃষক লীগের সভাপতি পার্থ সারথী দত্ত,উপজেলা সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সায়েদ, উত্তর জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব শামীম, কৃষক লীগের সদস্য মোঃ আক্তার হোসেন, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ নাহিদ, জেলা পরিষদের সদস্য মমতাজ প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!