কুমিল্লায় বিপুল পরিমান আতশবাজিসহ চোরাকারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গর্জনখোলা এলাকা থেকে ১ লাখ ৪৪ হাজার পিস ভারতীয় আতশবাজি’সহ এক জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গর্জনখোলা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

Post Inside

অভিযানে একটি পিকআপ ভর্তি ১ লাখ ৪৪ হাজার পিস ভারতীয় আতশজবাজি’সহ উদ্ধার করা হয়। এসময় সিফাতুল্লা সাকিব (২২) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবেকর বাড়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পাঁচথুবী দক্ষিণ পাড়া গ্রামে। তার বাবার নাম মোঃ ইউনুস মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপ ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আতশবাজি’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী অবৈধ ভাবে বাংলাদেশে এনে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!