মুরাদনগরের বাঙ্গরায় জেলা পরিষদের সুপার মার্কেটের শুভ উদ্বোধন

মনির খাঁন।।
কুমিল্লা মুরাদনগরে জেলা পরিষদের মালিকানাধীন উপজেলার বাঙ্গরা বাজার থানা সদরে সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

Post Inside

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সভাপতি ম. রুহল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইয়া জনি, জেলা পরিষদের সদস্য মোঃ মনিরুল আলম দিপু, মমতাজ বেগম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আফজানুল নেছা বাসেত।

ভূমি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোঃ নাজমুল হক নাজিম, বাঙ্গরা বাজার থানার যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ নজরুলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!