কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে গাড়ীচাপায় নিহত এক

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় আবদুল কাদের নামে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের এক গাড়ি চালক নিহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাদের দৌলতপুর বালুতোপা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

Post Inside

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর রাফি স্থানীয়দের বরাত দিয়ে জানান, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বারপাড়া এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মোবাইলকোর্ট পরিচালনা করে।

এ সময় গাড়ির চালক আবদুল কাদের মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। তখন চট্টগ্রাম মুখী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই কাদের মারা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ সুরতহাল করে থানায় নিয়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, নিহতের পরিবার থানায় এসেছে। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। লাশ পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি।’

আরো পড়ুন
error: Content is protected !!