ব্রাহ্মণপাড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, ইভটিজিং, চোরাচালান, অতিরিক্ত ভাড়া সমন্বয়সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Post Inside

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও নুরুল ইসলাম, অধ্যক্ষ নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একরামুল হক, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল হক, মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, আতিকুর রহমান রিয়াদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আনিসুর রহমান ভূইঁয়া রিপন, মনির হোসেন চৌধুরী, ওমর ফারুক।

পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাছান, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, প্রধান শিক্ষক খোরশেদ আলম, বিআরডিবি চেয়ারম্যান আব্দুস সামাদ।

বিজিবি সালদা ও শশীদল (বিওপি), মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী কাজী হাবিবুল্লাহ, সদর বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলাল, পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক কাজল চন্দ্র সরকারসহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!