কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি ৫০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার চাঁনপুর এলাকা থেকে প্রাইভেটকার ভর্তি ৫০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বুধবার (০৮ মার্চ) ভোর রাতে জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৫০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক কারবারিকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চম্পকনগর সাতরা গ্রামের মোঃ মনির হোসেন এর ছেলে মোঃ আজমাইল হোসেন (২২) এবং একই থানার কাপ্তান বাজার গ্রামের মোঃ হাসান মিয়া এর ছেলে মোঃ রবিউল হাসান (২১)।

এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আরো পড়ুন
error: Content is protected !!