বাংলাদেশ সাংবাদিক সমিতি ব্রাহ্মণপাড়া শাখার নবগঠিত কমিটির সাথে ইউএনও’র মত বিনিময়

মোঃ সাইফুল ইসলাম।।
বাংলাদেশ সাংবাদিক সমিতি ব্রাহ্মণপাড়া শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসার সোহেল রানার মত বিনিময় ও ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠিত হয়েছে।

মত বিনিময়ের শুরুতে এক এক করে সকলের সাথে পরিচিত হয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কমিটির সদস্যরা।

Post Inside

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দৈনিক আমাদের কুমিল্লা ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি মোঃ ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী রুবেল, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালজয়ী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সজিব ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ও পরিবর্তনের সময় এর স্টাফ রিপোর্টার মোঃ ঈমাম হোসেন, মেঘনা টিভির ব্রাহ্মণপাড়া প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম।

এ সময় তিনি সাংবাদিক সমিতির সকল সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া, সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্ত নিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য আহবান করেন। বস্ত নিষ্ঠ সংবাদের ক্ষেত্রে তার সকল সহযোগিতা সাংবাদিদের জন্য উন্মুক্ত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!