বুড়িচংয়ে ২০ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বাজার থেকে ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) সোমবার সন্ধ্যায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারের বিজিবি মার্কেটের মাতৃভান্ডার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজি গাজাসহ দেলোয়ার হোসেন মিয়া(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

Post Inside

(১২ মার্চ) রোববার সন্ধ্যায় এসআই (নিরস্ত্র) মাহবুবুর রহমানের নেতৃত্বে শংকুচাইল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন মিয়া রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।

আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনের মামলা রুজু করা হয়। মামলার তদন্ত দায়িত্বে আছেন থানার এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর হোসেন।

আরো পড়ুন
error: Content is protected !!