কুমিল্লায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেতলা বাজার এলাকা থেকে ২৬৪ বোতল ফেন্সিডিল’সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি জানান, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার (২৮ মার্চ) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ২৬৪ বোতল ফেন্সিডিল’সহ মোঃ মনির হোসেন (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করে র‌্যাব।

আটককৃত মনির কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দূর্গাপুর গ্রামের মৃত এরশাদ মিয়া এর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!