বুড়িচং মঈনিয়া নজরুলিয়া সাদকপুরী দরবার শরীফের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আক্কাস আল মাহমুদ হৃদয়।।
গাউছে পাক আবদুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তায়ালা আনহু ও আধ্যাত্বিক লিখক ও গবেষক আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী (র:) স্মরণে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের মঈনিয়া নজরুলিয়া সাদকপুরী দরবার শরীফের উদ্যোগে বার্ষিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ এপ্রিল) বিকেলে মঈনিয়া নজরুলিয়া সাদকপুরী দরবার শরীফের উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Post Inside

ইফতার মাহফিল পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মঈনিয়া নজরুলিয়া সাদকপুরী দরবার শরিফের বর্তমান গদ্দিনশীন পীর হযরত মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরী।বক্তব্য রাখেন দরবার কমিটির সভাপতি ও সমাজ সেবক আব্দুল হালিম খাঁন। এসময় উপস্থিত ছিলেন দরবার শরীফের আশেকান-জাকেরান ভক্তগণ ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

উক্ত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মঈনিয়া নজরুলিয়া সাদকপুরী দরবার শরিফের বর্তমান গদ্দিনশীন পীর হযরত মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরী।

আরো পড়ুন
error: Content is protected !!