মোকাম ইউনিয়ন পরিষদের এক বছর পুর্তিতে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মো. জাকির হোসেন।।
সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের এক বছর পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল, ইফতার ও দোয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী।

Post Inside

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুর রহমান ভূইয়া, ইউপি আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহীন কাদির, জহিরুল ইসলাম, সফিকুল ইসলাম, মোঃ শাহজাহান, রকিবুল ইসলাম, শাহ আলম, রবিউল ইসলাম, অহিদুর রহমান, মিজানুর রহমান, আবুল কালাম আবু।

ইউপি সদস্য যথাক্রমে মোঃ শাহ আলম ভূইয়া, অহিদুর রহমান, মোঃ জাকির হোসেন সাংবাদিক, মোঃ শাহ আলম, কাউসার আহাম্মদ, জসিম উদ্দিন, আবাদ মিয়া, নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী আক্তার, রোমানা শেলী, হিসাব সহকারী রবিউল আউয়াল, উদ্যাক্তা সেলিম রেজা, ইউনিয়ন সি আর পি সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম, শাহ আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন নিমসার উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জহিরুল ইসলাম।

আরো পড়ুন
error: Content is protected !!