ব্রাহ্মণপাড়া শশীদল সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ স্কাপ সিরাপসহ আটক-১

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে শশীদল বিজিবি ক্যাম্পের সদস্যরা বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৪৭ বোতল স্কাপ সিরাপ, মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একজন আসামীকে গ্রেপ্তার করেছে।

সোমবার দিনব্যাপী পৃথক পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করে গ্রেপ্তারকৃত আসামী মল্লিকাদিঘী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সুমন মিয়াকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

Post Inside

বিজিবি সূত্র থেকে জানা যায়, সোমবার দুপুর ১২টায় শশীদল ক্যাম্পের হাবিলদার ফারুক কামাল সঙ্গীয় ফোর্স ইছারপুল স্থান থেকে ৩১০ বোতল স্কাপ সিরাপসহ একটি পালসার মোটরসাইকেল আটক করে।

এসময় মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়। অপরদিকে একইদিন দুপুর সারে ১২টায় তেতাভূমি স্থানে অভিযান চালিয়ে ৩৩ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করে।

এছাড়া ৪ বোতল স্কাপ সিরাপসহ সুমন মিয়া নামে একজনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃতের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!