কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মো হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা উত্তরহাওলা ইউনিয়ন উত্তর ফেনুয়া গ্রামের বড় বাড়ি মো সোহেল এর ছেলে মো ইব্রাহীম (৫) এবং তার ভাগ্নী একই বাড়ির বাসিন্দা লিটন মিয়ার মেয়ে মোসা লামিয়া আক্তার (৫) বৃহস্পতিবার (১১ মে) দুপুর দেড় টায় বাড়ির পাশে পুকুরে পড়ে মৃত্যুবরন করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইব্রাহিম এবং লামিয়া দুইজনে মামাতো এবং ফুফাতো ভাই-বোন ছিলো, বয়স ৫ বছর হলেও দুইজনে একসাথে বাড়িতে খেলাধুলা করতেন। হঠাৎ করে দুই পরিবারের লোকজন দুপুরে বাড়িতে এদেরকে না দেখে চারদিকে খোঁজাখুঁজি করিলে ।

Post Inside

দুপুর ১টায় ৩০মিনিটে পরিবারের লোকজন এদেরকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থা দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এদেরকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন ।

মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম জানান, এ বিষয়ে আমার কাছে এখনো কোনো তথ্য আসেনি। খবর নেয়ার চেষ্টা করছি।

আরো পড়ুন
error: Content is protected !!