কুমিল্লায় তোষকের ভেতর করে গাঁজা পাচারকালে পিকআপসহ মাদক কারবারি আটক

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
তোষকের ভেতরে অভিনব পন্থ্যায় গাঁজা পাচারকালে পিআপসহ একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-মিরপুর সড়কের চান্দলা টানা ব্রীজের উপর থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই শিশির ঘোষ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তোষকের ভেতর করে অভিনব পন্থ্যায় গাঁজা পাচারকালে দুইটি তোষকে ৩০ কেজি গাঁজা ও পিকআপসহ দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মনু মিয়া (৫৫) আটক করে থানায় নিয়ে আসে।

Post Inside

তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!