কুমিল্লায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

Post Inside

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার ভবানীপুর এলাকার মৃত চুনু মিয়ার ছেলে বাদশা মিয়া (৬৫) ও একই উপজেলার কেতুন্দি এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে দুলাল বেপারী (৬২)।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বলেন, ‘চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুটো গাড়ী সড়কের পাশে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।’

আরো পড়ুন
error: Content is protected !!