বরুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড

আরাফাত হোসেন, বরুড়া।।
কুমিল্লার বরুড়ায় আজ ১৩ জুলাই সোমবার বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে বরুড়া উপজেলার ঝলম বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন ফার্মেসিতে বিক্রয়ের জন্য রাখা ঔষধ, ঔষধের মেয়াদ, নন ব্র্যান্ড বা অনুমোদন বিহীন ঔষধ, ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট এর সার্টিফিকেট ইত্যাদি পরিবীক্ষণ করা হয়। ঔষধ, ঔষধের মেয়াদ, নন ব্র্যান্ড বা অনুমোদন বিহীন ঔষধ, ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট এর সার্টিফিকেট ইত্যাদি বিষয়ে ফার্মেসিসমূহে প্রচলিত আইনের ব্যতয় সম্পর্কিত অপরাধ আমলে নেয়া হয়।

Post Inside

এ সময় ড্রাগস এ্যাক্ট, ১৯৪০ এর সংশ্লিষ্ট বিধান মোতাবেক ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। এসময় ঔষধ প্রশাসন, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সালমা সিদ্দিকা এবং বরুড়া থানা পুলিশের সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

আরো পড়ুন
error: Content is protected !!