মুরাদনগরে স্মার্ট রেকর্ড রুমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মনির খাঁন।।
দালালের দৌরাত্ম্য, সাধারণ মানুষের হয়রানি ও বাড়তি টাকা আদায় নিয়ে নেতিবাচক ধারণা পাল্টে দিয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা ভূমি অফিস। সেখানে উদ্বোধন করা হয়েছে স্মার্ট রেকর্ড রুম।

যার মাধ্যমে দুই মিনিটেই সেবাগ্রহীতারা পেয়ে যাবেন খারিজের সকল নথি। ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদার একান্ত প্রচেষ্টায় পরিত্যাক্ত একটি ঘরকে বানানো হয়েছে স্মার্ট রেকর্ড রুম।

Post Inside

বৃহস্পতিবার সকাল ১০টায় মুরাদনগর উপজেলা ভূমি অফিসে স্মার্ট রেকর্ড রুমের উদ্বোধন করেন নবাগত কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদা ও ২২ ইউনিয়নের ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!