কুমিল্লার মুরাদনগরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নে উওর পাড়া সাবেক মসলেউদ্দিন মেম্বারের বাড়ির আঙ্গিনায় বসে থাকা অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে মারা যায়।জাহাঙ্গীর আলম উপজেলার কামাল্লা গ্রামের লোকমান ভান্ডারির ছেলে।

Post Inside

স্থানীয়রা জানান, সকালে নিজের বাড়ির আঙ্গিনায় বসাথাকা অবস্থায় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে চিকিৎসা জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা পেরন করে। কুমিল্লা যাওয়ার পথে মারা যান।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল বাড়ি ইবনে জলিল বলেন সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি আমাকে ঐ ইউনিয়নের চেয়ারম্যান নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!