কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকা হতে ১৮ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রবিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ১৮ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ রাজবাড়ী জেলার সদর থানার কোনাকাইল গ্রামের মোঃ ছামাদ মোল্লা এর ছেলে মোঃ রনি মোল্লা (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!