রোডমার্চ সফল করার লক্ষে ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

মোঃ বাছির উদ্দিন।।
আগামী ৫ অক্টোবর জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লা থেকে চট্রগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্থানীয় এক সেন্টারে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আক্রামুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে শরাফত উদ্দিন, এমদাদুল হক সবুজ, মোঃ জামাল হোসেন রেজভী, মোঃ মনির হোসেন, গাজী সাইদুল ইসলাম এমরান, ফারুক আহাম্মেদ, এনায়েম খান।

এসময় আগামী ৫ অক্টোবর রোড মার্চ সফল করার লক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম এর নির্দেশে কাজ করার ঘোষণা দেওয়া হয়।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবকদল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!