কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক চাপায় দুই মহিলা নিহত

নেকবর হোসেন।।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মিনি ট্রাক চাপায় দুই মহিলা নিহত হয়েছেন।

বুধবার দুপুরে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

Post Inside

নিহত দুই মহিলা হলো কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৮০) এবং দেবীদ্বার উপজেলার ভাউরা গ্রামের হাফেজ সরকারের স্ত্রী নাছিমা বেগম (৫০)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। চাপা দেয়া ট্রাকের চালক পলাতক রয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আবদুর রহিম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নাসিমা বেগম ও মনোয়ারা বেগম হাত ধরে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মিনি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আবদুর রহিম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে যাই। নিহত দুই মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সন্ধ্যায় লাশ দুটি তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!