কুমিল্লায় অবরোধে বাসে আগুন

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় জিহান ফুটওয়ারের স্টাফ পরিবহনে ব্যবহৃত একটি বাসে আগুন দিয়েছে দূবৃত্তরা।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর উনাইসারে এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।

Post Inside

বাসের চালক মোঃ আনিস জানান, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনি খেয়াল করেন বাসে আগুন জ্বলছে। তিনি কোন রকম বাস থেকে বের হন। এ সময় বাস চালক দেখেন একজন লোক দৌড়ে পালাচ্ছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর ভুইয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে কাউকে চিহ্নিত করতে পারেন নি। তদন্ত চলছে বলে জানান এ কর্মকর্তা।

আরো পড়ুন
error: Content is protected !!