ব্রাহ্মণপাড়া সদরের দীর্ঘভূমি গ্রামে নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামে দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি’র নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কর্মী ও সমর্থকদের নিয়ে নৌকা মার্কার অফিস উদ্বোধন করা হয়।

সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আব্দুর রশিদ মেম্বার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাপ্পী এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান।

Post Inside

এসময় উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, উপজেলা তাঁতীলীগের সভাপতি হারুন অর রশিদ, হারুন মিয়া, কবির আহাম্মেদসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!