কুমিল্লায় ভাই-বোনের জন্মোৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক।।
“জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার” – এই শ্লোগান সামনে রেখে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর কালিয়াজুরীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন ঘরোয়া পরিবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এর একমাত্র মেয়ে অর্পিতা সরকার (১০) ও একমাত্র ছেলে অরণ্য সরকার প্রিন্স (৮) এর শুভ জন্মদিন উৎসব পালিত হয়।

এ-সময় মোমবাতি ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন শেষে কেক কাঁটার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

Post Inside

তদুপলক্ষে জন্মোৎসবে আগত সকলের মাঝে কাচ্চি বিরানিসহ নানাহ ধরনের মিষ্টি ও মুখরোচক খাবার পরিবেশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অর্পিতা-অরণ্যের দিদিমা কাজল রাণী মজুমদার ও মঞ্জু রাণী দাশ, মাসি পূজা রাণী দাশ ও মিষ্টি রাণী দাশ এবং কাকা পুজন সরকারসহ আত্মীয়-স্বজন এবং পাড়া প্রতিবেশী।

জানা যায়- এডভোকেট তাপস চন্দ্র সরকার ও রিতা রাণী মজুমদার এর ঘর আলোকিত করে ১৪২০ বাংলা সালের ১২ই ফাল্গুন অর্পিতা সরকার এবং ১৪২২ বাংলা সালের ২রা ফাল্গুন অরণ্য সরকার প্রিন্স জন্মগ্রহণ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!