কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল নিয়ে ইউটার্ন নিতে গিয়ে আবু রায়হান রবিন নামে এক আরোহী বাসের চাপায় নিহত হয়েছেন। রাতে কুমিল্লা থেকে চৌদ্দগ্রাম যাওয়ার পথে সুয়াগাজী ট্রাফিক মোড়ে তিনি দুর্ঘটনাকবলিত হন। এ সময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা দুই বন্ধু।

রবিন চৌদ্দগ্রাম উপজেলার সুয়াগাজী হাড়িশ্বর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি কুমিল্লা কমার্স কলেজের ছাত্র।

Post Inside

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কুমিল্লা থেকে দুই বন্ধুসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রবিন। কুমিল্লার সুয়াগাজীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন করার সময় কক্সবাজার থেকে ঢাকাগ্রামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আরো পড়ুন
error: Content is protected !!