উপজেলা নির্বাচনকে সামনে রেখে সরকার জহিরুল হক মিঠুনের পক্ষে শিদলাইয়ে একাত্নতা ঘোষণা

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিদলাই ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে ভিপি সরকার জহিরুল হক মিঠুনের পক্ষে ঐক্যের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে শিদলাই নাজনীন হাই স্কুল মাঠে ৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

অনুষ্ঠানে শিদলাই ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন ভিপি সরকার জহিরুল হক মিঠুনের পক্ষে নির্বাচনে কাজ করার একাত্নতা ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।

অনুষ্ঠানে মিজানুর রহমান সরকার এর সভাপতিত্বে ও প্রভাষক সাইফুল ইসলাম ও গাজী ছাইদুল ইসলাম এমরান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমরা দুনিয়া আখিরাতের কাজ করি (দ্বীনের পথ) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি সরকার জহিরুল হক মিঠুন।

এসময় শিদলাই ইউনিয়নের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। এতে আসছে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি সরকার জহিরুল হক মিঠুনের পক্ষে কাজ করার একাত্নতা ঘোষণা করেন।

আরো পড়ুন
error: Content is protected !!