কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় আবদুল মমিন (৫৭) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শিকারপুর রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার ভোরেও রেললাইন দিয়ে শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটতে বের হন মমিন। এসময় অজ্ঞাত একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

Post Inside

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ কর্মীকে হারালাম। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

এবিষয়ে লাকসাম রেলওয়ে ক্রসিং থানার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন, আমি অসুস্থ, ছুটিতে আছি। বিষয়টি শুনেছি।

সূত্র- বার্তা২৪.কম।

আরো পড়ুন
error: Content is protected !!