কুমিল্লায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের নারী সাংসদ অ্যারোমা দত্ত, পুলিশ সুপার ফারুক আহমেদ।

Post Inside

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ তাজিয়া।

আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সম্মিলিত নারী ফোরামের সভাপতি রোকেয়া পদক প্রাপ্ত নারীনেত্রী পাপড়ি বসু, কুমিল্লা সম্মিলিত নারী ফোরামের সহ-সভাপতি দিলনাসী মোহসেন ও এড ফাহমিদা জেবিন।

আরো পড়ুন
error: Content is protected !!