মনোহরগঞ্জে ব্যবসায়ীদের সাথে সাবেক এমপি কর্ণেল (অবঃ) এম. আনোয়ারুল আজিমের মতবিনিময়

মো হাছান।।
কুমিল্লা – ৯ লাকসাম—মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্ণেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভা করেছেন।

শনিবার বিকাল ৫টায় নবগঠিত মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবগঠিত ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু। এ সময় ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য কর্ণেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম কে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Post Inside

সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াছ পাটোয়ারী, সহ—সভাপতি আবুল বাশার কিরন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউছুফ ভাঁইয়া, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, নাথেরপেটুয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, মনোহরগঞ্জ বাজার নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক মাও. আব্দুল হাই বাবুল, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, ব্যবসায়ী আলী আশ্রাফ, জসিম উদ্দিন চৌধুরী, মাছুম বিল্লাহ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, এ বাজারে আর কাউকে চাঁদাবাজি, দখলদারি করতে দেওয়া হবে না। পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হবে’। বাজারের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার্থে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্বশীলরা।

অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন , উপজেলা যুবদল নেতা আবুল বাশার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন, ঝলম উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, মো. হাসান পাটোয়ারি, যুবদল নেতা মনির হোসেন, আলো উদ্দিন, চাঁন মিয়া সহ আরো অনেকে।

আরো পড়ুন
error: Content is protected !!