চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নে জামায়েত ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে ৮ ও ৯ নং ওয়ার্ডের জামায়েত ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের নালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়েত ইসলামীর আমীর এড. মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “যে যুবকেরা যুব কমিটিতে আছো তোমরা তোমাদের যৌবনের শক্তিকে কাজে লাগিয়ে এই সমাজকে পরিবর্তন করতে হবে, মাদক মুক্ত করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তাই তোমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে”।

Post Inside

এতে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাঃ মাহফুজুর রহমান, গোমতী হাসপাতাল (প্রা:) লি: এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান, কুমিল্লা মেডিকেল সেন্টার ও সেন্ট্রাল মেডিকেল কলেজ এর পরিচালক ডাঃ আব্দুস সাত্তার, শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আব্দুল হাকিম, ইউনিয়ন সেক্রেটারি আবু তাহের, ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সাবেক প্রচার সম্পাদক মনির হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর ইউনিয়নের যুব বিভাগ সভাপতি ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি মু. রবিউল হোসেন এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্র শিবির শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগ সেক্রেটারি ও সাবেক কুমিল্লা জেলা অর্থ সম্পাদক মু. ইকবাল হোসেন মজুমদার।

অনুষ্ঠানে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কুমিল্লা জেলার সংস্কৃতিক সংগঠন পূর্বাশা শিল্পগোষ্ঠী। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!