চৌদ্দগ্রামে নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা’র বার্ষিক ইফতার মাহফিল

মনোয়ার হোসেন।।
কুমিল্লা চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর মধ্যমপাড়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে প্রায় পনেরোশত রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন ঢাকা নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদরাসার মুহাদ্দিস মুফতি নেয়ামতুল্লাহ কাসেমী। প্রধান অতিথি ছিলেন মাদরাসার নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব ছাদেকুর রহমান।

Post Inside

অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম চৌধুরী’র সভাপতিত্বে ও অত্র মাদরাসার মুহতামিম মুফতি মাসউদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি হাজী দেলোয়ার হোসেন, শুয়াগাজী মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবু হানিফ, জয়মঙ্গলপুর গ্রামের সর্দার নজরুল ইসলাম, পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আজহারুল ইসলাম, কুমিল্লা দারুল ইসলাম মডেল মাদ্রাসা এন্ড স্কুলের পরিচালক মাওলানা মহসিন কবির।

এসময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শফিকুর রহমান, সাইদুল ইসলাম, আবুল কাশেম মেম্বার, আব্দুল কাদের, ডা: আব্দুল ওয়াদুদ, সিরাজুল ইসলাম মেম্বার, লুতফুর রহমান দারগআলী মেম্বার, রুস্তম মাস্টার, শাহ আলম, কবির হোসেন, মো: রফিক, মো: বাবুল, আবুল হাশেম, মোজাম্মেল সর্দার, জোবায়ের আহম্মেদ, ইব্রাহিম খলিল, মো: সুজন, মাওলানা আব্দুল কাইয়ুম, নাজমুল হাসান, মো: আইমান, মো: রাকিব, মো: জামসেদ, মো: সুজন, মো: শরিফ ড্রাইবার, মো: সোহরাব, মাদ্রাসার শিক্ষক মো: মোবারক উল্লাহ, হাফেজ আব্দুর রহমান, হাফেজ মো: বেলাল, মো: রাসেল, কারী এনামুল হক, হাফেজ ইব্রাহিম, এনামুল হক (২), মাওলানা ইউসুফ, হাফেজ আব্দুল হাকিমসহ শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন
error: Content is protected !!